রামুতে গর্তে পড়ে ৪ বছরের শিশুর মৃত্যু

Date:

রামু (কক্সবাজার) প্রতিনিধিঃ
কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নে ছড়ার পাশের একটি গর্তে পড়ে মোহাম্মদ মুসা (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত মুসা খুনিয়াপালং ইউনিয়নের তুলাবাগান ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ওসমান গণি ও শাহনা আক্তার দম্পতির ছেলে। ২৪ জুলাই শুক্রবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। নিহতের বাবা ওসমান গণি জানান, শিশুটির মা নামাজ আদায় করছিলেন। এ সময় সবার অজান্তে মুসা বাড়ি থেকে খেলতে বের হয়ে যায়। পরে তাকে কোথাও খুঁজে না পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা ব্যাপক খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ি থেকে প্রায় ৪০০ মিটার দূরে ছড়ার পাশের একটি গর্তে শিশুটিকে পড়ে থাকতে দেখা যায়। সেখান থেকে উদ্ধার করে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান , ওই এলাকায় শিশুরা নিয়মিত খেলাধুলা করে। ছড়ার পাশের গর্তটি ঝুঁকিপূর্ণ হওয়ায় সেখানে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img
spot_imgspot_img

বর্তমানে জনপ্রিয়

More like this
Related

ভারতের নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষা মন্ত্রণালয়ের...

রাঙামাটিতে মাদকাসক্ত ছেলেকে কোপ, হাসপাতালে মৃত্যু; আটক বাবা-মা

মোঃ সোহেল রানা, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি রাঙামাটি শহরের আসামবস্তি এলাকায়...