নিউজিল্যান্ড সিরিজের দলে পরিবর্তন না আনার কারণ জানালেন প্রধান নির্বাচক 

Date:

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই স্কোয়াডে কোনো চমক রাখেননি নির্বাচকরা। সর্বশেষ পাকিস্তান সিরিজের দলে কোনো পরিবর্তন আনা হয়নি। কিউইদের বিপক্ষে অপরিবর্তিত দল রাখার ব্যাখ্যায় প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন জানিয়েছেন, কাউকে পর্যাপ্ত সুযোগ না দিয়ে বাদ দেবে না বর্তমান নির্বাচক প্যানেল।

সবশেষ পাকিস্তান সিরিজের তিনটি ওয়ানডেতেই অপরিবর্তিত একাদশ নিয়ে খেলেছে বাংলাদেশ। যার কারণে শরীফুল ইসলাম, মাহিদুল ইসলাম অঙ্কন, তানভীর ইসলাম, সৌম্য সরকারদের বেঞ্চে বসেই সিরিজ কাটাতে হয়েছে। 

প্রধান নির্বাচক বলেন, ‘আমরা যখন দলটা দেখেছি, আমাদের সবশেষ সিরিজটা (পাকিস্তান সিরিজ) বেশ সফল হয়েছিল। বাংলাদেশ ভালো ক্রিকেট খেলেছে। সেখানে কিছু খেলোয়াড় হয়তো একাদশে সুযোগ পাননি। আবার কিছু ক্রিকেটার নতুন এসেছেন। আমাদের পলিসি হলো যখন কেউ আসবে, তাকে যেন পর্যাপ্ত সুযোগ দিতে পারি।’

কাউকে সুযোগ না দিয়ে বাদ দেওয়ার পক্ষে না নাঈম ইসলাম, হাবিবুল বাশার সুমন, নাদিফ চৌধুরী, হাসিবুল হাসান শান্তর নির্বাচক প্যানেল। হাবিবুল বাশার বলেন, ‘কাউকে সুযোগ না দিয়ে দল থেকে বাদ দেওয়ার পক্ষপাতী আমরা না। যারা খেলেছেন, তারা খারাপ খেলেননি, বরং ভালোই খেলেছেন। আমরা টিমটার ধারাবাহিকতায় বিশ্বাস করতে চাই, তাই পরিবর্তন করিনি।

আগামী ১৩ এপ্রিল বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড দল। ১৭ ও ২০ এপ্রিল সফরের প্রথম দুই ওয়ানডে অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এরপর চট্টগ্রামের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ২৩ এপ্রিল সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে খেলবে দুই দল। 

চট্টগ্রামেই টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ যথাক্রমে ২৭ ও ২৯ এপ্রিল খেলবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। ২ মে মিরপুরে তৃতীয় ও শেষ ম্যাচ খেলবে এই দুই দল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img
spot_imgspot_img

বর্তমানে জনপ্রিয়

More like this
Related

আন্দামান সাগরে ট্রলারডুবি: ‘আগেই শ্বাসরোধে মারা যায় অন্তত ৩০ জন’

আন্দামান সাগরে ডুবে যাওয়া ট্রলারের এক জীবিত উদ্ধার হওয়া...

সংসদে ‘ভিক্ষা’ চাইলেন হাসনাত আব্দুল্লাহ!

কুমিল্লা-সিলেট মহাসড়কে নিয়মিত দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা বাড়ছে উল্লেখ করে...

‘কৃষি-ফ্যামিলি কার্ডের মাধ্যমে অর্থনীতিকে খাদের কিনারায় পৌঁছাবেন না’

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম-মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান...

ইরানকে অস্ত্র না দিতে ট্রাম্পের অনুরোধের জবাব দিল চীন

ইরানকে অস্ত্র না পাঠাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা...