সংবিধান সংশোধন-সংস্কার টেকসই করতে প্রয়োজন গণপরিষদ নির্বাচন: এনসিপি

Date:

সংবিধানের সংশোধন ও সংস্কারের ধারা টেকসই করতে একটি গণপরিষদ নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য জরুরি বলে মনে করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন।

রোববার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে অনুষ্ঠিত জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন এ বিষয়টি তুলে ধরেন।

আখতার হোসেন বলেন, ‘জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আমরা দীর্ঘদিন ধরে আলোচনা করছি। আমরা দুটি বিষয় নিয়ে আলোচনা করেছি। তার একটি হলো, যেগুলো সংবিধানের সঙ্গে সংশ্লিষ্ট নয়, সেগুলো অর্ডিন্যান্স অথবা নির্বাহী আদেশের মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভব।

তিনি বলেন, ‘কিন্তু রাষ্ট্রকাঠামোর অনেক বিষয় নিয়ে, যেগুলো সংবিধানের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, যাতে সংবিধানের মৌলিক কতগুলো বিষয়ে বড় ধরনের পরিবর্তন আসবে—এত বড় পরিবর্তন শুধু সংবিধান সংশোধনের মাধ্যমে টেকসই করা সম্ভব কি না, সেই আশঙ্কার জায়গাটি আমাদের মাঝে রয়েছে।’

এনসিপির সদস্যসচিব বলেন, ‘যেহেতু বাংলাদেশে ইতিমধ্যে হাইকোর্টে সংশোধনী চ্যালেঞ্জ করার মতো পরিস্থিতি তৈরি হয়েছে এবং সেগুলো বাতিল হয়েছে, সে ক্ষেত্রে আমরা সংবিধানে যে মৌলিক পরিবর্তনগুলো নিয়ে এসেছি, তা কীভাবে টেকসই ও কার্যকর করা যায়, সেই ব্যাপারে আমরা রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান রেখেছি পদ্ধতি ঠিক করার ক্ষেত্রে।’

বৈঠকের শেষে আখতার হোসেন আশা প্রকাশ করেন, রাজনৈতিক দলগুলো জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে ইতিবাচক সিদ্ধান্তে পৌঁছাতে পারবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img
spot_imgspot_img

বর্তমানে জনপ্রিয়

More like this
Related

ইরানে সেনা দিবস উপলক্ষে মোজতবা খামেনির নতুন বার্তা

ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা খামেনি দেশটির...

জর্ডানে বৈধ নিয়োগে কোনো খরচ লাগে না : দূতাবাস 

জর্ডানে বৈধভাবে কাজের জন্য নিয়োগ পেতে কোনো ধরনের অর্থ...

বাংলার জয়যাত্রা জাহাজের হরমুজ অতিক্রমের কূটনৈতিক চেষ্টা চলছে: নৌপরিবহনমন্ত্রী

হরমুজ প্রণালি অতিক্রম করতে না পারা বাংলাদেশ শিপিং কর্পোরেশনের...

হাম আক্রান্ত শিশুদের দেখতে হাসপাতালে জামায়াত আমির

হাম আক্রান্ত শিশুদের দেখতে হাসপাতালে যান বিরোধীদলীয় নেতা ও...