বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে স্বপরিবারে সাক্ষাৎ করলেন এমপি সৈয়দ মোঃ ফয়সল

Date:


মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিশেষ আমন্ত্রণে বঙ্গভবনে স্বপরিবারে সৌজন্য সাক্ষাৎ করেছেন হবিগঞ্জ-৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মোঃ ফয়সল। বৃহস্পতিবার সন্ধ্যায় পরিবারের সদস্যদের নিয়ে বঙ্গভবনে যান তিনি। সাক্ষাৎকালে সংসদ সদস্য ও তাঁর পরিবারের সদস্যরা রাষ্ট্রপতির সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় হবিগঞ্জ জেলা, বিশেষ করে মাধবপুর ও চুনারুঘাট উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন এমপি ফয়সল। সাক্ষাতে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সহধর্মিণী, জ্যেষ্ঠ ছেলে ও সায়হাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ইশতিয়াক আহমেদ এবং তাঁর সহধর্মিণী। এ ছাড়া উপস্থিত ছিলেন কনিষ্ঠ ছেলে ও সায়হাম নিট কম্পোজিটের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ শাফকাত আহমেদ এবং তাঁর সহধর্মিণী। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাতে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি হবিগঞ্জের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পরে রাষ্ট্রপতির বিশেষ আমন্ত্রণে বঙ্গভবনে আয়োজিত নৈশভোজে অংশ নেন সংসদ সদস্য ও তাঁর পরিবারের সদস্যরা। এ বিষয়ে মাধবপুর উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল বলেন, সংসদ সদস্য রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে মাধবপুর ও চুনারুঘাটের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরায় নির্বাচনী এলাকার মানুষ খুশি হয়েছেন। এমপি সৈয়দ মোঃ ফয়সল এলাকার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগব্যবস্থা, পর্যটন, দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিসহ সার্বিক উন্নয়নে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এলাকাবাসীর প্রত্যাশা, সংসদ সদস্যের এ উদ্যোগের মাধ্যমে মাধবপুর ও চুনারুঘাটের দীর্ঘদিনের সমস্যাগুলো জাতীয় পর্যায়ে আরও গুরুত্ব পাবে। বিশেষ করে শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, গ্রামীণ সড়ক যোগাযোগের উন্নয়ন, চা-বাগান ও সীমান্তবর্তী এলাকার মানুষের জীবনমান পরিবর্তন এবং স্থানীয় পর্যায়ে শিল্পকারখানা প্রতিষ্ঠার মাধ্যমে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে এলাকার আর্থসামাজিক উন্নয়ন ত্বরান্বিত হবে বলে মনে করছেন স্থানীয়রা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img
spot_imgspot_img

বর্তমানে জনপ্রিয়

More like this
Related

গাজীপুর প্রেসক্লাবের নির্বাচন ঘিরে সরকারের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে মানববন্ধন

গাজীপুর প্রতিনিধি:গাজীপুর প্রেসক্লাবের নির্বাচনকে কেন্দ্র করে সরকারের বিরুদ্ধে মিথ্যাচারের...

কালীগঞ্জে ৪০ বস্তা ভেজাল টিএসপি সার জব্দ, দুই ব্যক্তিকে ২৫ হাজার টাকা জরিমানা

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে ৪০ বস্তা টিএসপি সার উপজেলার...

বাংলাদেশ-জাপান দ্বিপাক্ষিক বৈঠকে অর্থনৈতিক সম্পর্ক জোরদার ও বিকল্প অর্থায়নে গুরুত্বারোপ

বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদার ও সরাসরি...