সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের জানাজা সম্পন্ন

0
4

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির জানাজা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বাদ আসর রাজধানীর উত্তরা কেন্দ্রীয় জামে মসজিদে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

এর আগে ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার দুপুর সোয়া ২টার দিকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে তাহসিফ সাউরির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। তাঁর বাবা কে এম এনায়েতুল করিম হেলাল মরদেহ গ্রহণ করেন।

গত বুধবার (২৮ অক্টোবর) বিকেলে গাজীপুরের টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা তুরাগ নদ থেকে তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

তাঁর মৃত্যুর কারণ সম্পর্কে ময়নাতদন্তের প্রতিবেদন বা পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

E_14

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here