সাভার ও আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ঃ
কেন্দ্রীয় কার্যক্রম অংশ হিসেবে নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে শুক্রবার প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে আশুলিয়া থানা বিএনপি। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল বাস স্ট্যান্ড এলাকায় ঘোষিত এই কর্মসূচি পালন করেন। আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আল-হাজ্জ আব্দুল গফুর মিয়ার সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন আশুলিয়া থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মঈন উদ্দিন বিপ্লব, ঢাকা জেলা তাতীদলের সভাপতি ও ধামসোনা ইউনিয়ন বিএনপির ভার-প্রাপ্ত সভাপতি জাকির হোসেন মুন্সি, আশুলিয়া থানা যুবদলের সাবেক আহবায়ক আব্দুল হাই, ঢাকা জেলা সেচ্চাসেবক দলের সদস্য সচিব মোহনসহ আশুলিয়া থানা বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এর আগে আশুলিয়া থানা বিএনপির উদ্দ্যোগে একটি বিশাল বিক্ষোভ মিছিল নবীনগর-চন্দ্রা মহাসড়ক প্রদক্ষিণ করে।
বিক্ষোভ সমাবেশে বক্তারা কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অঙ্গীকার ব্যক্ত করেন।
আশুলিয়ায় নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
Date:


