রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতাসহ আটক ১২

0
11

রাঙামাটিতে বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঈন উদ্দিন শাকিলসহ ১২ জনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ।

বুধবার (৭ অক্টোবর) রাঙামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, আটক ১২ জনের মধ্যে ছয়জনকে মাদক কারবারি, চারজনকে মাদকসেবী, একজনকে জিআর পরোয়ানার ভিত্তিতে এবং অপর একজনকে সন্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, কাঠালতলী এলাকা থেকে মঈন উদ্দিন শাকিলকে (৩২) সন্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়। তিনি রাঙামাটি জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

এ ছাড়া আটক ফারুকের বিরুদ্ধে পাঁচটি মাদক মামলা রয়েছে। এসব মামলায় তিনি পলাতক ছিলেন বলে জানিয়েছে পুলিশ। আটক অন্য ব্যক্তিদের বিরুদ্ধেও মাদকসংক্রান্ত অভিযোগ রয়েছে।

মাদকসেবী হিসেবে আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন—স্বর্ণটিলা এলাকার মো. আবু তালেব (৩৪), শান্তিনগরের মো. হাসান সুজন (৩০), তবলছড়ির ওয়াপদা কলোনির মো. নিশান (৩১) এবং বালুখালী ইউনিয়নের নমনী পাড়ার বাঁশি চাকমা (৩৫)।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দিন বলেন, আটক ১২ জনের মধ্যে আবু তালেব, হাসান সুজন ও নিশানকে আইনগত ব্যবস্থা শেষে বুধবার বিধি অনুযায়ী আদালতে সোপর্দ করা হয়েছে। অন্যদের বিরুদ্ধেও আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।

E_11

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here