মক্কা চুক্তি আত্মরক্ষামূলক সামরিক জোট, সম্প্রসারণের পরিকল্পনা নেই

0
5

পাকিস্তান, তুরস্ক ও সৌদি আরবের মধ্যে গত মাসে স্বাক্ষরিত ঐতিহাসিক মক্কা চুক্তিটি মূলত একটি ‘আত্মরক্ষামূলক সামরিক জোট’। এই মুহূর্তে জোটটি সম্প্রসারণের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সাপ্তাহিক নিয়মিত ব্রিফিংয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ কথা জানান।

সম্প্রতি সৌদি আরবে হুতি বিদ্রোহীদের হামলার পর চুক্তি অনুযায়ী পাকিস্তান কীভাবে পরিস্থিতি মোকাবিলা করবে—এমন প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, চুক্তিটি মূলত প্রতিরক্ষা ও নিরাপত্তার বিষয়কে গুরুত্ব দিয়ে করা হয়েছে।তিনি আরও স্পষ্ট করেন, মক্কা চুক্তির প্রধান উদ্দেশ্য তিন দেশের পারস্পরিক প্রতিরক্ষা নিশ্চিত করা। তবে বর্তমানে এতে নতুন কোনো দেশকে যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়নি।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই বক্তব্যের মাধ্যমে স্পষ্ট হলো, মক্কা চুক্তিকে আপাতত একটি সীমিত প্রতিরক্ষা সহযোগিতা কাঠামো হিসেবেই দেখছে ইসলামাবাদ।

সূত্র: আল জাজিরা

E_06

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here