ফরিদপুরের ভাঙ্গায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

Date:

ভাঙ্গা( ফরিদপুর)প্রতিনিধিঃ
ফরিদপুরের ভাঙ্গায় আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যকে ধরে রাখতে অনুষ্ঠিত হলো এক মনোমুগ্ধকর নৌকা বাইচ । শুক্রবার বিকেলে ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের পশ্চিম আলগী গ্রামের ঝালডাঙ্গা বিলে স্থানীয় যুব সমাজের উদ্যোগে এবং সমাজ সেবক শামিম হোসেনের পৃষ্ঠপোষকতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল। প্রতিযোগিতায় ৮ টি নৌকা অংশ নেয়। বিজয়ী নৌকা সহ অংশগ্রহণকারী প্রতিটি নৌকাকে একটি করে ফ্রিজ প্রদান করা হয়। এদিন ঝালডাঙ্গা বিলে নৌকা বাইচ দেখতে দু’পাড়ে হাজারো মানুষের ঢল নামে। নারী-পুরুষ, শিশু-কিশোর থেকে শুরু করে বৃদ্ধরাও এ মিলনমেলায় এসে নৌকা বাইচ উপভোগ করেন। নৌকা বাইচকে কেন্দ্র করে রাস্তার দু,পাশ সহ আশপাশে বসে গ্রামীণ মেলা। এতে নারী সহ বিপুল সংখ্যক শিশু কিশোর ভীড় করেন। এ সময় প্রধান অতিথি হিসেবে সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল বলেন, আমাদের জারি,সারি,ভাটিয়ালি, নৌকা বাইচ গ্রামীণ জনপদের ঐতিহ্য। সবাইকে ঐতিহ্য ধরে রাখতে হবে। এ নৌকা বাইচ কমিটির আহ্বায়ক মোঃ শামিম হোসেন বলেন, হারিয়ে যাওয়া লোকজ ঐতিহ্য ফিরিয়ে আনারও চেষ্টার অংশ হিসেবে এ আয়োজন করা হচ্ছে। এ ধরনের নির্মল বিনোদন আমাদের যুব সমাজকে মাদকের নেশা থেকে দূরে রাখবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক মোঃ আইয়ুব মোল্লা সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img
spot_imgspot_img

বর্তমানে জনপ্রিয়

More like this
Related

কারওয়ান বাজারে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তি নিহত

রাজধানীর কারওয়ান বাজার এলাকায় ট্রেনের ধাক্কায় আনুমানিক ৫৫ বছর...

ভালোবাসার মানুষকে হারানোর যন্ত্রণা: কেন মানুষ প্রেমে এতটা পাগল হয়?

ভালোবাসা মানুষের জীবনের সবচেয়ে গভীর অনুভূতিগুলোর একটি। এই অনুভূতি...

মালাক্কা থেকে বঙ্গোপসাগর : ভূরাজনৈতিক পরিবর্তনে বাংলাদেশ

বিশ্বরাজনীতির অশ্বরাজনীতির মানচিত্র দ্রুত বদলে যাচ্ছে। এক সময় সমুদ্র...

মানুষ বলছে আর কখনো বিএনপিকে ভোট দেব না: অলি আহমদ

সরকার গঠনের পর থেকেই জনমনে অসন্তোষ তৈরি হয়েছে বলে...