খুলনা বিভাগে ৪৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কেসিসি কর্তৃক ওরিয়েন্টেশন কর্মসূচির আয়োজন

Date:

খুলনা প্রতিনিধি:
খুলনা বিভাগে ৪৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের নবযোগদানকৃত শিক্ষানবিশ সহকারী কমিশনারদের উদ্দেশ্যে আয়োজিত ওরিয়েন্টেশন কর্মসূচি আজ সোমবার দুপুরে নগর ভবনের শহিদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। নবযোগদানকৃত কর্মকর্তাদের সিটি কর্পোরেশনের গঠন ও কার্যাবলী, প্রশাসনিক ও সেবামূলক কার্যক্রম সম্পর্কে ধারণা প্রদানের লক্ষ্যে কেসিসি কর্তৃক এ ওরিয়েন্টেশন কর্মসূচির আয়োজন করা হয়। প্রশিক্ষণ কোর্সে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। প্রধান অতিথির বক্তৃতায় প্রশাসক আগত কর্মকর্তাদের স্বাগত জানিয়ে বলেন, সিটি কর্পোরেশন একটি সেবা ও উন্নয়নমূলক প্রতিষ্ঠান। স্বায়ত্বসাশিত এ প্রতিষ্ঠানটি কার্যত খুলনা মহানগরী এলাকার উন্নয়ন ও সেবা প্রদানের অন্যতম প্রধান সংস্থা। এ প্রতিষ্ঠানের বহুবিধ কার্যক্রমের বিবরণ তুলে ধরে তিনি বলেন, বর্জ্য ব্যবস্থাপনা ও নগরীর সামগ্রিক পরিবেশ পরিচ্ছন্ন রাখা এ প্রতিষ্ঠানের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। প্রধানমন্ত্রী প্রাথমিক পর্যায়ে যে কাজগুলি নির্দিষ্ট করে দিয়েছিলেন, তারমধ্যে জলাবদ্ধতা দূর করা, পরিচ্ছন্ন নগরী গড়ে তোলা, সবুজ শহর গড়ে তোলা এবং মানুষের চাহিদা অনুযায়ী তাদেরকে সেবা দেওয়া। আমরা সেই কাজগুলোকে নিয়েই অকান্ত পরিশ্রম করে যাচ্ছি।
আগত কর্মকর্তাদের উদ্দেশ্য করে তিনি বলেন, এই দেশ আমাদের সকলের। গতানুগতিক ধারা থেকে বেরিয়ে রাষ্ট্রীয় আইন ও ধর্মীয় অনুশাসন মেনে প্রাণপ্রিয় এই দেশকে উন্নত দেশ হিসবে গড়ে তুলতে সকলকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীলতার সাথে কাজ করতে হবে। একজন সেবাগ্রহীতা আসবে এবং সেবা গ্রহণ শেষে হাসিমুখে বাড়ি ফিরে যাবে—এমন একটা লক্ষ্য নিয়ে কাজ করতে হবে। প্রশাসক নবীন কর্মকর্তাদের উজ্বল ভবিষ্যৎ কামনা করে বলেন, একটা সুন্দর ব্যবস্থাপনার প্রধান শর্ত হচ্ছে সুন্দর ব্যবহার। আগত কর্মকর্তারা কর্মজীবনের শুরুতে সুন্দর ব্যবহারের মাধ্যমে জনগণের আস্থা ও ভালোবাসা অর্জন করে নিবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ-এর সভাপতিত্বে ওরিয়েন্টেশন কর্মসূচিতে কেসিসি’র সচিব মো: রেজা রশীদ, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, বাজেট কাম একাউন্টস অফিসার মো: মনিরুজ্জামান, বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মো: আবু সাঈদ বক্তৃতা করেন। অনুষ্ঠান পরিচালনা করেন ভেটেরিনারি অফিসার ড. পেরু গোপাল বিশ্বাস। উল্লেখ্য, ৪৫ তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৩৮ জন কর্মকর্তাকে সহকারী কমিশনার (শিক্ষানবিশ) হিসেবে পরবর্তী পদায়নের জন্য খুলনা বিভাগে ন্যস্ত করা হয়েছে। ওরিয়েন্টেশন কর্মসূচিতে আগত কর্মকর্তাদের পাওয়ার পয়েন্ট ও ভিডিও চিত্রের মাধ্যমে কেসিসি’র সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img
spot_imgspot_img

বর্তমানে জনপ্রিয়

More like this
Related

আজ সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

দেশে সৌরবিদ্যুতের ব্যবহার ও সম্প্রসারণে নতুন সম্ভাবনা তৈরির লক্ষ্যে...

দিরাইয়ে ভয়াবহ আগুনে ১৩টি বসতঘর পুড়ে ছাই

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের দিরাইয়ে আকস্মিক এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩টি...

ফ্রান্সে ছুটি শেষে আবার শুরু হয়েছে শিক্ষার্থীদের বিক্ষোভ

দুই সপ্তাহের ছুটি শেষে শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে ফিরে আসার পর...

সাফে খেলতে ঢাকায় সবার আগে ভুটান

সাফে খেলতে গতকাল বিকালে ঢাকায় এসেছে ভুটান জাতীয় ফুটবল...