ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ, ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগে ৪ শিক্ষার্থী পুলিশে

Date:

ঢাকা কলেজের হলপাড়ায় মধ্যরাতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন্দেহভাজন উচ্চমাধ্যমিকের সাবেক ও বর্তমান চার শিক্ষার্থীকে পুলিশের কাছে হস্তান্তর করেছেন ছাত্রদল ও ছাত্রশক্তির নেতাকর্মীরা। আটক শিক্ষার্থীদের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততা রয়েছে বলে অভিযোগ করেছেন তারা।

শুক্রবার (২০ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে আটক চার শিক্ষার্থীকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এর আগে রাত ১২টার দিকে কলেজের বিজয়-২৪ ছাত্রাবাসের পেছনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

আটক শিক্ষার্থীরা হলেন—ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী শিখন, সাবেক ২৬ ব্যাচের উচ্চমাধ্যমিক শিক্ষার্থী আফেল ও মিনার এবং ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাহিদুল ইসলাম নীরব।

জাতীয় ছাত্রশক্তির ঢাকা কলেজের নেতা সজীব উদ্দীন অভিযোগ করেন, মূলত রাষ্ট্রপতির অনুষ্ঠানে ককটেল নিক্ষেপের উদ্দেশ্যেই তারা এসব কর্মকাণ্ড ঘটিয়েছে।

ঢাকা কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আনোয়ার মাহমুদ বলেন, আটক শিক্ষার্থীদের থানায় হস্তান্তর করা হয়েছে। পুলিশ তদন্ত করে ঘটনার মূল রহস্য ও জড়িতদের পরিচয় উদ্ঘাটন করবে। তবে আটক শিক্ষার্থীদের কাছ থেকে কোনো কিছু উদ্ধার করা যায়নি।

তিনি আরও বলেন, আটক শিক্ষার্থীদের মধ্যে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী এবং ২০২৬ সালে ইন্টারমিডিয়েট পাস করা কয়েকজন রয়েছেন। তাদের মধ্যে শিখন নামে এক শিক্ষার্থী রয়েছেন, যাকে আগে বিজয়-২৪ ছাত্রাবাস থেকে বহিষ্কার করা হয়েছিল। তার বিরুদ্ধে পূর্বের একটি ঘটনায় ব্যবস্থা নেওয়া হয়েছিল।

উপাধ্যক্ষ বলেন, শিখনকে ইতোমধ্যে ছাত্রাবাস থেকে বহিষ্কার করা হয়েছে। তদন্ত শেষে অন্যদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কলেজ কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে।

উল্লেখ্য, ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে রাতে কলেজে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে মধ্যরাতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img
spot_imgspot_img

বর্তমানে জনপ্রিয়

More like this
Related

দেশের বাইরে আমাদের কোনো ঠিকানা নেই: মীর শাহে আলম

প্রধানমন্ত্রী তারেক রহমানসহ আমরা যারা বিএনপির রাজনীতি করি, আমাদের...

ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না: প্রধানমন্ত্রী

দেশপ্রেমিক জনগণ, জনগণের কাছে দায়বদ্ধ ও জবাবদিহিমূলক গণতান্ত্রিক সরকার...

সাউথ এশিয়ান উশু ফেডারেশনের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

বাংলাদেশ উশু ফেডারেশনের প্রধান কার্যালয়ে শনিবার সাউথ এশিয়ান উশু...

বগুড়ায় গ্রামীণ ব্যাংকের ফটকে পেট্রোল বোমা নিক্ষেপ

বগুড়ার কাহালু উপজেলার মালঞ্চায় অবস্থিত গ্রামীণ ব্যাংকের শাখায় ৩টি...