দুই ঘণ্টার চেষ্টায় গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন নিয়ন্ত্রণে

0
4

গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের একটি কারখানার হারবাল সেকশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের মোট ৬টি ইউনিট একযোগে কাজ করে। পরে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানা গেছে।

শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৪টার দিকে কালিয়াকৈর থানাধীন সফিপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা মো. তালহা বিন জসিম জানান, বিকেল ৪টার দিকে সফিপুর এলাকার ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস্ লিমিটেডের ছয়তলা ভবনের নিচতলায় অবস্থিত স্টোরে আগুন দেখতে পান কর্মীরা। পরে সোয়া চারটার দিকে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

খবর পেয়ে তাৎক্ষণিকভাবে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরিস্থিতি বিবেচনায় পরে কোনাবাড়ি ফায়ার সার্ভিসের আরও দুটি এবং গাজীপুর চৌরাস্তা ফায়ার স্টেশন থেকে অতিরিক্ত আরও দুটি ইউনিট ঘটনাস্থলের দিকে রওনা দেয়। বর্তমানে মোট ৬টি ইউনিট আগুন নেভাতে কাজ চালিয়ে যাচ্ছে।

এখন পর্যন্ত আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এবং কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here