ঈশ্বরগঞ্জ ৮ আসনের এমপি মাজেদ বাবুর বাবার ইন্তেকাল

Date:

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবুর বাবা আলহাজ্ব জসিম উদ্দিন ইন্তেকাল করেন।আজ সোমবার বিকেল ৪টা ৩৫ মিনিটে ঢাকার কন্টিনেন্টাল হাসপাতালে চিকিৎসাধীন অব¯’ায় ৮৬ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে ঈশ্বরগঞ্জজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। আলহাজ্ব জসিম উদ্দিন ঈশ্বরগঞ্জ উপজেলার বড়হিত ইউনিয়নের পাড়ানারায়ণপুর গ্রামের বাসিন্দা ছিলেন। তাঁর বাবার নাম মৃত আব্দুল মজিদ সরকার এবং মায়ের নাম জহুরা খাতুন। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। দুই ছেলের মধ্যে বড় ছেলে সংসদ সদস্য ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবু। ছোট ছেলে আব্দুল্লাহ আল মামুন প্রাইম ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট। দুই মেয়ের মধ্যে মলি আক্তার অস্ট্রেলিয়ার নাগরিক এবং পলি আক্তার পরিবার নিয়ে ঢাকায় বসবাস করেন। এ ছাড়া অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন তিনি। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মরহুমের প্রথম জানাজা সোমবার বাদ এশা ঢাকার গুলশান আজাদ জামে মসজিদে অনুষ্ঠিত হবে। মঙ্গলবার বেলা ১১টায় ঈশ্বরগঞ্জ বড় খেলার মাঠে দ্বিতীয় জানাজা এবং বাদ জোহর পস্তাইল উ”চ বিদ্যালয়ে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে। আলহাজ্ব জসিম উদ্দিনের মৃত্যুতে তাঁর পরিবার ও স্বজনদের পাশাপাশি ঈশ্বরগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন। শোক জানিয়েছে ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবও। শোক প্রকাশকারীরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img
spot_imgspot_img

বর্তমানে জনপ্রিয়

More like this
Related

ঝিনাইদহ হয়ে মাগুরা থেকে দর্শনা-পোড়াদহ পর্যন্ত রেললাইন নির্মাণের উদ্যোগ

ঝিনাইদহ হয়ে মাগুরা থেকে দর্শনা-পোড়াদহ রেল সেকশন পর্যন্ত নতুন...

বিশ্ব প্রবেশ করেছে চরম জলবায়ুর যুগে, দ্রুত পদক্ষেপের আহ্বান গুতেরেসের

জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক চরম আবহাওয়ার কারণে বিশ্ব এক...

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব দাউদ মিয়া

কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়াকে...

মার্চের পর অক্টোবরে সর্বোচ্চ তেল আমদানি চীনের

বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ নিয়ে অনিশ্চয়তার মধ্যে চলতি বছরের মার্চের...