সংবিধান সংশোধন বৈঠকে যাবে না ১১ দলীয় ঐক্য, আজ সংবাদ সম্মেলন

0
3

সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটির মতবিনিময় সভায় অংশ না নেওয়ার সিদ্ধান্তের কারণ ও নিজেদের অবস্থান তুলে ধরতে সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

১১ দলীয় ঐক্যের নেতারা বলছেন, গণভোটের মাধ্যমে জনগণ সংবিধান সংস্কারের পক্ষে তাদের মতামত দিয়েছে, সংবিধান সংশোধনের পক্ষে নয়। তাদের দাবি, গণভোটের রায়ের পর সংবিধান সংশোধনের লক্ষ্যে বিশেষ কমিটি গঠন জনগণের দেওয়া মতামতের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

এ কারণে বিশেষ কমিটির সঙ্গে নির্ধারিত মতবিনিময় সভায় অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জোটভুক্ত দলগুলো।

জোটের পক্ষ থেকে জানানো হয়েছে, আজকের সংবাদ সম্মেলনে বিশেষ কমিটির মতবিনিময় সভায় অংশ না নেওয়ার সিদ্ধান্তের পেছনের কারণ, গণভোটের রায় নিয়ে তাদের অবস্থান এবং সংবিধান সংস্কার ও সংশোধন বিষয়ে বিস্তারিত বক্তব্য তুলে ধরা হবে।

একই সঙ্গে বর্তমান প্রক্রিয়া নিয়ে তাদের আপত্তির বিষয়গুলোও সংবাদ সম্মেলনে তুলে ধরবেন ১১ দলীয় ঐক্যের নেতারা।

E_05

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here